গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০৪:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 8
নওগাঁর পত্নীতলায় ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দেওয়ান মো. শরিফুল ইসলাম কানু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার যদুবাটি গ্রামের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত দেওয়ান আহসান আলীর ছেলে।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শরিফুল ইসলাম কানুকে আটক করে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :

























