Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাফসান খান রুমনকে সভাপতি ও অমিত দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বিনোদপুরে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি রাফসান খান রুমন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সানিউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম কাদের ও সোলেমান আলী দলু, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শফিকুল ইসলাম ও মাসুদ করিম, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন প্রমুখ।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি আকরাম হোসেন সাফিন, সোহেল রানা ও আব্দুল মান্নান সরদার; সহসাধারণ সম্পাদক তনিমা রাণী দাস; সাংগঠনিক সম্পাদক নূর জাহিদ জিতু; প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব রায়; দপ্তর সম্পাদক সৈকত সরদার এবং সদস্য জ্যোতি দাস, রোমান আহমেদ শিশির, জীবন শেখ, সবুজ রায়, সমন্ত হালদার, নিশান সরকার, অপু বেপারি ও সাগর হালদার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬