সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 160

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুন্না গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শরিফুল ইসলাম।

সমিতির প্রধান উপদেষ্টা দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, অন্যান্য উপদেষ্টা এবং পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটিটি অনুমোদন করা হয়েছে।

মুন্না গাজী বর্তমানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সংসদের সহসভাপতি এবং শরিফুল ইসলাম শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি মুন্না গাজী বলেন, ‘এই দায়িত্বকে আমি কোনো পদ হিসেবে নয়, সাতক্ষীরার শিক্ষার্থীদের প্রতি একটি অঙ্গীকার হিসেবে দেখছি। সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতিকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা ও মতামত নিয়ে দায়িত্বটি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই।’

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘সাতক্ষীরা আমার কাছে গর্ব ও আবেগের জায়গা। সাতক্ষীরার মানুষের হয়ে কিছু করতে পারা সত্যিই আনন্দের। সাতক্ষীরার মানুষকে ভালোবাসি, তাঁদের কল্যাণে ছোট-বড় যেকোনো পরিসরে আজীবন কাজ করে যেতে চাই।’

অনুমোদনপত্রে নতুন কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল

প্রকাশের সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬