Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫১৪ টাকার বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না : চিফ প্রসিকিউটর বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

নতুন করে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; পাশাপাশি টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ। এসব অর্থ দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে বিলাসবহুল ভিলা কেনা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, তার দুই বোনজামাই ও এক ভাগ্নের মাধ্যমে এসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬