Dhaka ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন ও বৃত্তির টাকা হস্তান্তরের দাবি ‘অতীত সরকার আমদানি নির্ভরতার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিতে বাংলাদেশকে ফাঁদে ফেলেছে’ প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী কালুখালীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর মান্দায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, সেই যুবক রিমান্ডে চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কালুখালীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

রাজবাড়ীর কালুখালীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় এবং বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহযোগিতায় কর্মশালাটি পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস। কর্মশালায় জিআইএস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বেটসের জিআইএস স্পেশালিস্ট শিমুল কুমার কুন্ডু।

কর্মশালায় উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়ন, কার্যকর সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা এবং সড়কসংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

প্রকাশের সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬