Dhaka ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা শহরকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় এনে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিল্যান্স অ্যান্ড সাইবার ল্যাব’-এর উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবুবক্কর সিদ্দিক নান্নু এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

এ ছাড়া নওগাঁ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, উত্তরবঙ্গের মধ্যে প্রথমবারের মতো নওগাঁ শহরে এআই-সংযুক্ত সার্ভিল্যান্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। তবে শুধু পুলিশ ও প্রযুক্তির মাধ্যমে একটি শহরকে নিরাপদ রাখা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এআই সার্ভিল্যান্স প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিরাপদ নওগাঁ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন

প্রকাশের সময় : ১০:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬