Dhaka ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ ব্যাংকে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা নওগাঁয় শব্দদূষণের দায়ে চার পরিবহনকে জরিমানা এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয় আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে নজরুলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রাজবাড়ীতে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২৭ মনোনয়নপত্র বিক্রি

নওগাঁয় শব্দদূষণের দায়ে চার পরিবহনকে জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে অননুমোদিত হাইড্রোলিক হর্ন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুণকান্দি বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানকালে অননুমোদিত ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শব্দদূষণের দায়ে চার পরিবহনকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬