জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন
- প্রকাশের সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 2
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী ছেড়ে ২০ পরিবারের ৬০ জন সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের মাধ্যমে এসব পরিবারের সদস্য বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্যরা।
যোগদানকারীরা জানান, রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তাভাবনা করেই তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা তাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, সহসভাপতি মোনায়েম হোসেন, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন।
এ সময় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তাদের অংশগ্রহণে বাগআঁচড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।



















