Dhaka ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর মান্দায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, সেই যুবক রিমান্ডে চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী স্থানীয় নির্বাচনে বাদ পড়ল পোস্টার, বিলবোর্ডে অনুমতি এসআই আলতাফ হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রস্তাব দেবে। পরে সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকবে না জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। তিন, পাঁচ কিংবা নয় ধাপেও ভোট হতে পারে।

তিনি আরও বলেন, উপজেলা ভিত্তিতে হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল

প্রকাশের সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬