Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 19

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে তিন দিনব্যাপী অ্যাডোলেসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিক আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রকল্প সমন্বয়ক জাহিদুজ্জামান সেলিম ও ফিল্ড অফিসার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

সেভের আয়োজনে ও সিসু ও বান্ধব ডেনমার্কের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন কিশোরী শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।

প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৯:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬