Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

একে আজাদ, রাজবাড়ী
  • প্রকাশের সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 3

রাজবাড়ীর পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের পাশাপাশি সেখানে দোকানের মালামাল রাখা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় পাংশা পৌরসভার সামনে থেকে অভিযান শুরু হয়ে টেম্পোস্ট্যান্ড ও রেলগেট হয়ে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক।

তিনি বলেন, ‘অভিযানের বিষয়ে আগেই ফুটপাত দখল করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে চলে গেলেও কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি। এ কারণেই যৌথ অভিযান শুরু করা হয়েছে। এটি প্রথম অভিযান, তবে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, অভিযান কারও বিরুদ্ধে নয় বা জরিমানা করার উদ্দেশ্যেও নয়; মূল লক্ষ্য নগরবাসীকে সচেতন করা এবং শহরের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা। তবে আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনোভাবেই সড়কে হকার বসতে দেওয়া হবে না এবং ফুটপাত দখল করে ব্যবসা বা অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি ও পাংশা বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ অন্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬