Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার

মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 3
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় তিন ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ছিনতাইকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোঃ মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মোঃ এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ ইউসুফ খলিফার ছেলে মোঃ মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আসামিরা পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে। তারা বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারকে হাতকড়া পরিয়ে এবং পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘর ও আসবাবপত্র তল্লাশি শুরু করে। একপর্যায়ে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে তারা চম্পট দেওয়ার চেষ্টা করে।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও স্থানীয়রা পিছু ধাওয়া করে। পরবর্তীতে পার্শ্ববর্তী বাঘমারা থানার শিমলা বাজার এলাকায় বেলা ১১টা ৪০ মিনিটে জনতা তাদের ধরে গণধোলাই দেয়।
ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ দল বাঘমারা থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১২:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬