Dhaka ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর

নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 22

নওগাঁ সদর কোর্ট ও জেলার বিভিন্ন থানায় রক্ষিত আলামত এবং সরকারি মালামাল বিধিবিধান অনুযায়ী ধ্বংস ও নিষ্পত্তি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সরকারি মালামাল নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও উচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় কোর্ট ইন্সপেক্টরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান পুলিশ সুপার।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “যেসব পুলিশ সদস্য ও কর্মকর্তা জনগণের জানমাল রক্ষা এবং সরকারের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করবেন, তাঁদের জন্য এই বস্তুনিষ্ঠ স্বীকৃতি অব্যাহত থাকবে। ভালো কাজের যেমন পুরস্কার থাকবে, তেমনি অনিয়ম হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের স্বীকৃতি অন্য পুলিশ সদস্যদেরও সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কর্মকর্তাদের কর্মদক্ষতার এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

প্রকাশের সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬