গুরুত্বপূর্ণ সংবাদ:
জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
- প্রকাশের সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 14
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগের উল্লেখযোগ্য শর্তাবলী:
-
মেয়াদকাল: যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি পূর্বে ঘটে সে সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
-
ভাতা ও সুবিধা: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নির্দিষ্ট মাসিক সম্মানী ও বিধিমোতাবেক অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা প্রাপ্য হবেন।
-
ক্যাম্পাসে অবস্থান: তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
-
দায়িত্ব: বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) কর্তৃক অর্পিত দায়িত্ব তিনি পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Tag :

























