Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 26

ফরিদপুরের মধুখালীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার পুলিশ পরিদর্শক সুকদেব রায়, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে স্নেহা রায়।

অনুষ্ঠানে উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও একটি করে ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৫:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬