Dhaka ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি আকাশে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে ১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানি, শীর্ষ দশে বাংলাদেশ নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের হড়কা বান ও ভূমিধস: নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি হড়কা বান ও ভূমিধস: নেপাল-তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ, ৮০০ জনই বিদেশি

নওগাঁয় সন্ধান মিলেছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, পরিবারের খোঁজ চায় পুলিশ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 26

নওগাঁর বদলগাছী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তার পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে বদলগাছী থানা পুলিশ।

জানা গেছে, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই ব্যক্তিকে এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তার নাম-ঠিকানা জানতে চান। তবে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। জিজ্ঞাসাবাদে শুধু নিজের নাম বশির, বাবার নাম আলাল এবং গ্রামের নাম নানদার, খুলনা বলে জানিয়েছেন। এর বাইরে তিনি আর কোনো তথ্য দিতে পারছেন না।

পুলিশ জানায়, ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার কথাবার্তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মানবিক বিবেচনায় তাকে বদলগাছী থানায় নিরাপদে রাখা হয়েছে।

তার ছবি ও পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে কিংবা তার পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য জানলে বদলগাছী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩২০-১২৩৬৯৪

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সন্ধান মিলেছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, পরিবারের খোঁজ চায় পুলিশ

প্রকাশের সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬