Dhaka ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার 

কালুখালীতে দপ্তর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 33

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কালুখালী উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

মতবিনিময় সভায় বক্তারা সরকারি দপ্তরের প্রধানদের উদ্দেশে বলেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে দপ্তর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৭:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬