Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 62

যশোরের শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ আব্দুল কাদের নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শার্শা উপজেলার জিবলীতলা আইসি ক্যাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা আইসি ক্যাম্প মোড়ের আর কে স্টোরের পশ্চিম পাশে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় তল্লাশি চালিয়ে যাত্রী আব্দুল কাদেরের দেহ থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক

প্রকাশের সময় : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬