Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 66

ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বা হল সংসদের মেয়াদ থাকাকালীন আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। একই সঙ্গে বিতর্কিত ওই প্রজ্ঞাপন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

রবিবার বিকেলে জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানায়।

এ সময় জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যম দেখে হলে অবৈধভাবে থাকার সুযোগ না দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিতে হবে। একাডেমিক সংস্কারে জাকসুর দাবিগুলো মেনে নিতে হবে। রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করতে হবে। একই সঙ্গে সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও সিদ্ধান্ত পরিহার করে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসনের এমন স্বপ্রণোদিত বৈষম্যমূলক সিদ্ধান্ত গণরুম-গেস্টরুম পুনরায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি করবে। তাই অনতিবিলম্বে পূর্বের সিদ্ধান্ত বাতিল করতে হবে।’

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু প্রতিনিধিদের বিশেষ সুবিধা দেওয়ার এই সিদ্ধান্ত আমরা জাকসু প্রতিনিধিরা গ্রহণ করব না। কোনো ব্যক্তি বা প্রতিনিধিদের স্বার্থে তৈরি এই প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এটি বাতিল করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন নতুন হলগুলোর নির্মাণ ত্রুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা পুরোনো হলগুলো সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও উড়ো কথার ভিত্তিতে অবৈধ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দুঃখজনক। অনতিবিলম্বে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের পক্ষে রায় দিতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়টি নিয়ে আগামী প্রশাসনিক সভায় আলোচনা করা হবে। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করা হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম

প্রকাশের সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬