Dhaka ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 72

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাই মদ ও ৭০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ৮ জুলাই গভীর রাতে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরইল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বরইল গ্রামের বাসিন্দা সত্য রানীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈশাখ চন্দ্র বর্মনের মেয়ে এবং বিপুল বর্মনের স্ত্রী। এ সময় তার হেফাজত থেকে ৪ লিটার চোলাই মদ ও ৭০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় সত্য রানীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ

প্রকাশের সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬