Dhaka ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানে জাবিতে ছাত্রশিবিরের মিনি ম্যারাথন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ নওগাঁর মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার চোরাই মালামাল ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 12

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাটবাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি বলেন, নিজের ঘর যেমন পরিষ্কার রাখতে সবাই সচেতন থাকে, তেমনি দেশের পরিবেশও সবার যৌথ দায়িত্ব। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, তেমনি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় জলাশয়ের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে। একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর জায়গা ছিল, কিন্তু এখন ময়লার কারণে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে।

তিনি পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক বা অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা আমাদের সবার। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬