Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 25

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না। আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীতে তিন থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ফ্রি হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল আগামী দিনে যাতে আরও বেশি অনুদান পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী বক্তব্য দেন।

হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬