Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 131

ঝিনাইদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (১০ জুন) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।

দুপুরে প্রতিনিধি দলটি শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকা, বড়দা ব্রিজ সংলগ্ন স্থান এবং চুটলিয়া মোড়সহ সম্ভাব্য তিনটি স্থান সরেজমিনে ঘুরে দেখে। পরিদর্শনকালে তারা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রায় ৩০০ একর সরকারি খাস জমির প্রাপ্যতা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশগত উপযোগিতা মূল্যায়ন করেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, পর্যাপ্ত সরকারি জমি, মহাসড়ক সংলগ্ন অবস্থান এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে পরিদর্শনকৃত এলাকাগুলো মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে।

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত ঝিনাইদহ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পরিদর্শন পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) সোহেল রানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। তারা ঝিনাইদহে আধুনিক চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

স্থানীয়রা জানান, মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রকাশের সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬