Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ভোলার আলোচিত হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকায় গ্রেফতার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 80

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আলোচিত মাইনুদ্দিন হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোট পাতা ১ নম্বর ওয়ার্ডে করিমউদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরঘাটে মো. মাইনুদ্দিন (৩৯)-কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. নেছার উল্লাহ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর (মোহাম্মদপুর, ঢাকা) একটি টিমের সহায়তায় গত ৮ জুন বিকেল ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. বেলাল হোসেন (২৭)-কে গ্রেফতার করা হয়।

একই দিনে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১১-এর (নারায়ণগঞ্জ) একটি টিমের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর অবদা কলোনি এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি মো. তানজিল (২৪)-কে গ্রেফতার করা হয়।

বোরহানউদ্দিন থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত মাইনুদ্দিনের বাবা মো. নেছার উল্লাহ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন আমাকে আমার সন্তান হত্যার ন্যায়বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা করি। দুই আসামি গ্রেফতার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোলার আলোচিত হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬