Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কালীগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 153

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের ইমান আলীর ছেলে নিয়ামত আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা ধার দেওয়া-নেওয়া নিয়ে নিয়ামত আলীর সঙ্গে তার ভাতিজা এরশাদ আলীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এরশাদ আলী ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে নিয়ামত আলী গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুপুরে নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধারের সময় কিছু স্থানীয় ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু

প্রকাশের সময় : ১১:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬