Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কালীগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 77

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কালীগঞ্জ শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা ও ব্যাংকের স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করা জরুরি। তারা ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানান এবং সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। তারা বলেন, গ্রাহকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬