Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 104

ঝিনাইদহ শহরে ভোরবেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আকস্মিক এ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে একদল নেতাকর্মী শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করে এইচএসএস সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময়ের মধ্যে শেষ করে নেতাকর্মীরা পুনরায় পায়রা চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন তারা।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুনও ছিল। দীর্ঘদিন পর সংগঠনটির এমন প্রকাশ্য কর্মসূচি স্থানীয়দের মধ্যে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর ঝিনাইদহে সংগঠনটির প্রকাশ্য কোনো কার্যক্রম তেমন দেখা যায়নি। ফলে হঠাৎ এ ধরনের কর্মসূচি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নিষিদ্ধ সংগঠনের এ ধরনের প্রকাশ্য কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ কর্মসূচির পেছনে কোনো সাংগঠনিক পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও নানা প্রশ্ন উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬