Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 152

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৮ জুন) ভোররাতে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাইল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তুলার বাইল গ্রামের মো. হামেদুল ইসলাম (৩৫) ও মো. রশিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর এলাকায় মাদকের একটি বড় চালান মজুদের তথ্য পান। পরে তার নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

এদিকে, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে হামেদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও তদন্ত চালানো হয়। পরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এর সূত্র ধরে শনিবার রাত ১২টা ৫ মিনিট থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত তুলার বাইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিশেষভাবে প্যাকেটজাত করা ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ট্রাক ও হাইএস মাইক্রোবাসযোগে গাঁজা এনে ওই বাড়িতে মজুদ রাখা হতো। বাড়িটির দোতলা মাটির ভবনটি মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আগামী দিনগুলোতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।”

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬