Dhaka ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায় : জয়নুল আবেদীন ফারুক জেলা পর্যায়ে হামদ ও নাতে চ্যাম্পিয়ন বালিয়াকান্দির মৌসি সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৪ বিজিবি কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক নওগাঁয় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁয় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 29

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া  একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার এবং দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় মাদক, চুরি, ছিনতাই ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিটে নওগাঁ পৌরসভার উকিলপাড়া এলাকায় ডিবি অফিসের সামনে থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। অটোরিকশার মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাননি।

পরবর্তীতে গোপন সূত্রে জানা যায়, চোরাই অটোরিকশাসহ দুই ব্যক্তি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর এন্টিতলা বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ, অভিযোগকারী ও স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালায়।

অভিযানে ৭ জুন ২০২৬ তারিখ রাত ২টা ১০ মিনিটে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মন্টু (৩৩), পিতা- আব্দুর রশিদ, গ্রাম- সরিজপুর দক্ষিণপাড়া এবং মো. সবুজ (৩২), পিতা- মৃত নাজিম উদ্দিন, গ্রাম- পার নওগাঁ সরদারপাড়া। উভয়ের বাড়ি নওগাঁ জেলায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬