Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মান্দা ও পত্নীতলায় পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 111

নওগাঁ জেলার মান্দা ও পত্নীতলা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টানপাড়া এলাকায় ইসরাইল হেমব্রমের বাড়ির সামনে থেকে কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁর পোরশা উপজেলার গণপতিপুর মধ্যপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎপাড়া এলাকায় পিন্টু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মালেক মণ্ডলের ছেলে।

পুলিশের দাবি, অভিযানের সময় তার বাড়ির শয়নকক্ষে দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দা ও পত্নীতলায় পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬