Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নওগাঁয় সিঁধকাটা চোর গ্রেফতার, উদ্ধার হলো চোরাই মালামাল

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 114

নওগাঁ সদর উপজেলায় একটি মুদি দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত এক সিঁধকাটা চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই নগদ টাকা ও মোবাইল ফোনের মিনিট কার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন রাত সাড়ে ১১টা থেকে ৩ জুন ভোর ৩টার মধ্যে কোনো এক সময়ে নওগাঁ সদর উপজেলার চকরাম কানু গ্রামের বাসিন্দা মো. শাহাদত হোসেন বেতারের বসতঘর সংলগ্ন মুদি দোকানের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় দোকান থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের গ্রামীণফোনের ৩০ টাকা মূল্যমানের মিনিট কার্ড চুরি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বুধবার (৩ জুন) রাতে অভিযান পরিচালনা করে চকরাম কানু গ্রামের তাছির উদ্দিন প্রামাণিকের ছেলে মো. শামীম (২৯)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ এক হাজার ৪৮৫ টাকা এবং ৫০০ টাকা মূল্যের মিনিট কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতার শামীমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। স্থানীয়ভাবে তিনি সিঁধকাটা চোর হিসেবে পরিচিত।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সিঁধকাটা চোর গ্রেফতার, উদ্ধার হলো চোরাই মালামাল

প্রকাশের সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬