Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 135

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) উপজেলার ৩নং কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপির তুমুল জনপ্রিয়তা ও গণমানুষের প্রতি দলের দায়বদ্ধতার কারণেই আজ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর শাসন আমলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এছাড়া তিনি দেশে কৃষি বিপ্লব ও খাল খনন কর্মসূচির মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

কোলা ইউনিয়ন বিএনপির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং বিএনপি নেতা বাহারুল ইসলাম কাজলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১১:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬