Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 141

নওগাঁ সদর উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও সড়কে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

০১ জুন ২০২৬ খ্রি. বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৪০–৫০ জন সদস্য মিছিল করে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়।

এরপর নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মানিক অরূপে পাইলট (৩২), পিতা মঞ্জু ফকির; মো. সাজু (৪০), পিতা মো. হারুন; এবং হাবিব হোসেন মুন্না (২৮), পিতা মোজাম্মেল হক, সর্বসাং শেখপুরা, নওগাঁ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পাশাপাশি আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক প্রচারণা ও বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক

প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬