গুরুত্বপূর্ণ সংবাদ:
আইনমন্ত্রীর সাথে কালীগঞ্জ বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
কালীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 10
ঝিনাইদহের কালীগঞ্জে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) মাননীয় আইনমন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান স্যারের সাথে এ সাক্ষাতে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
Tag :












