কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান
- প্রকাশের সময় : ০৪:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 7
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শনিবার (৩০ মে) কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।






















