Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 94

​গোপালগঞ্জ শহরতলীতে সাত বছরের এক শিশুকে বিশ টাকার লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগে শফিকুল মোল্লা (২০) নামের এক বেকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে শহরতলীর বিসিক শিল্প নগরী এলাকার একটি বেকারিতে এই অমানবিক ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর শিশুটি তার বাসার কাছাকাছি দাদার বাড়ি যাচ্ছিল। এ সময় বিসিক শিল্প নগরী এলাকার ওই বেকারির কর্মচারী শফিকুল তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে বেকারির দোতলায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করা হলে সে চিৎকার শুরু করে। তখন অভিযুক্ত শফিকুল তার মুখে বালিশ চাপা দিয়ে নির্যাতন চালায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত শফিকুলকে হাতেনাতে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।

​ঘটনার বিবরণ দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সাহা জানান, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটকে রেখেছে। পরে ভিকটিম শিশুর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত শফিকুলও প্রাথমিকভাবে নিজের অপরাধ স্বীকার করেছে।”

​পুলিশ আরও জানায়, শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

​এদিকে, নির্যাতনের শিকার শিশুটির মা সুরমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার অবুঝ সন্তানকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে এই অমানবিক নির্যাতন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে অভিযুক্ত শফিকুলের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক আটক

প্রকাশের সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬