Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় বড় বোনের হয়ে কারাগারে গেলেন ছোট বোন, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 95

প্রতারণার মামলায় বড় বোনের পরিচয়ে কারাগারে আত্মসমর্পণের অভিযোগে ছোট বোন ‘ভাবনা’কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত মঙ্গলবার বড় বোন শারমিন আক্তার একার পরিচয়ে একজন নারী আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শুনানির সময় বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেন, কাঠগড়ায় থাকা নারী প্রকৃত আসামি নন।

এ বিষয়ে আদালত আসামিকে মুখ দেখাতে নির্দেশ দিলে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে দেখা যায়, কাঠগড়ায় থাকা নারীর পরিচয়ে অসংগতি রয়েছে। এরপর আদালত তার প্রকৃত পরিচয় যাচাইয়ের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামি পরিচয় নিশ্চিত করতে এনআইডি, পাসপোর্ট, শিক্ষাগত সনদ ও ফিঙ্গারপ্রিন্ট যাচাই প্রয়োজন। এজন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন আদালতে দাবি করেন, তিনি শারমিন আক্তার একা নন, বরং ভাবনা নামে পরিচিত এবং প্রকৃত আসামি নন। তিনি জামিন ও অব্যাহতি প্রার্থনা করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলাটি মূলত একটি বড় প্রতারণা চক্রের অভিযোগে দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ‘প্রাচীন পিলার’ ও অলৌকিক ক্ষমতার কথা বলে ব্যবসায়ী আজিজুল আলমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগও রয়েছে।

এর আগে এ মামলায় চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে কয়েকজন জামিনে আছেন। তদন্ত এখনো চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতারণার মামলায় বড় বোনের হয়ে কারাগারে গেলেন ছোট বোন, অতঃপর…

প্রকাশের সময় : ০৮:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬