Dhaka ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের পাঁচ দিন পর অফিস সহায়কের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 82

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মনিরা খাতুন (২৭) নামে এক অফিস সহায়কের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোরে তার মৃত্যু হয়।

মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে। তিনি জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় জেলা নিরাপদ খাদ্য অফিস অবস্থিত। গত রোববার (১০ মে) বিকেলে অফিস শেষে জাতীয় পতাকা নামানোর সময় দুর্ঘটনার শিকার হন মনিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা নামানোর জন্য ব্যবহৃত স্টিলের পাইপটি অসাবধানতাবশত ওপরের উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করলে পাইপটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে মনিরার শরীরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

মনিরার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের পাঁচ দিন পর অফিস সহায়কের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬