বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি

চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি

লাউতারো মার্তিনেজকে ছাড়াও জিততে পারে ইন্টার মিলান। প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, গোলও করতে পারে। কিন্তু আর্জেন্টাইন এই ফরোয়ার্ড মাঠে থাকলে দলটির চেহারাই যেন বদলে যায়। আক্রমণে ধার বাড়ার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে দেখা যায় বাড়তি আত্মবিশ্বাস। অথচ এক মাসের বেশি সময় ধরে সেই লাউতারোকেই পাচ্ছে না ইন্টার। তবে অপেক্ষা এবার শেষ হতে চলেছে। চোট কাটিয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

গত ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লাউতারো। বাঁ ঊরুর পেশির সমস্যার কারণে এরপর থেকেই মাঠের বাইরে আছেন ইন্টারের অধিনায়ক। তার অনুপস্থিতিতে ইতালিয়ান ক্লাবটির আক্রমণভাগে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই তাকে ফেরানোর আশা করছেন কোচ ক্রিস্তিয়ান কিভু।

আগামী রোববার ইতালিয়ান সিরি ‘আ’তে আতালান্তার মুখোমুখি হবে ইন্টার। সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন লাউতারো। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করার কথা তার। যদিও শুরুতেই পুরোপুরি অনুশীলনের চাপ দেওয়া হবে না তাকে।

ইতালোর গালবিয়াতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে স্কাই স্পোর্টকে লাউতারোর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন ইন্টারের সাবেক অধিনায়ক ও বর্তমান সহসভাপতি জানেত্তি, ‘মাঠে ফেরার জন্য লাউতারো এখন চিকিৎসকদের সঙ্গে শেষ পর্যায়ের পরীক্ষাগুলো করছে। চিকিৎসক ও কোচিং স্টাফের তত্ত্বাবধানে ওর পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবেই হয়েছে। ওকে আমি চিনি, জানি মাঠে ফিরতে কতটা উদ্‌গ্রীব হয়ে আছে। আশা করছি, আতালান্তার বিপক্ষেই ওকে পাওয়া যাবে।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

লাউতারো নিজেও দ্রুত মাঠে ফিরতে চাইছেন। তবে চোট কাটিয়ে উঠলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইন্টার। আতালান্তার বিপক্ষে শুরু থেকে খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে অন্তত ৩০ মিনিটের জন্য তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের ফেরাটা ইন্টারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামনের ব্যস্ত সূচির কারণে। আন্তর্জাতিক বিরতির পর মাত্র ৩১ দিনে চারটি প্রতিযোগিতায় ৯টি ম্যাচ খেলতে হবে কিভুর দলকে।

২২ নভেম্বর আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেই ব্যস্ততা। এরপর সিরি ‘আ’র পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপেও খেলতে হবে ইন্টারকে। এর মধ্যে কোপা ইতালিয়ার শেষ ষোলোয় প্রতিপক্ষ জেনোয়া। আগামী ২২ ডিসেম্বর সান সিরোতে সুপার কাপের ফাইনালে লাৎসিওর মুখোমুখি হওয়ার কথা তাদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি

প্রকাশের সময় : ০৩:৩০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬