গুরুত্বপূর্ণ সংবাদ:
তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2

রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে এসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
Tag :

























