মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ লিওনিড উল্কা আজ ও কাল রাতে প্রতি ঘণ্টায় দেশের আকাশে দেখা যাবে

দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 105

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীর স্থায়ী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন এবং তাকে নিয়মিতভাবে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আদালত বিদেশযাত্রার ক্ষেত্রে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করে। অভিযোগে বলা হয়, তার নামে প্রায় ৪ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে, যা বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে বের হওয়ার পর তাকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১১ মার্চ তিনি এই মামলায় জামিন পান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

প্রকাশের সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬