মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 150

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সারা বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, উক্ত বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ সারা বাংলাদেশে অনেকে অংশগ্রহণ করে, রিটকারী ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে রিটকারীদেরকে নিয়োগ প্রদান করার নির্দেশ দেন। কিন্তু তারা নিয়োগ পাননি।

পরবর্তীতে রিটকারীগণ পুনরায় তাদের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য আবেদন করলে হাইকোর্ট উক্ত বেঞ্চ ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্টের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেন, কিন্তু উক্ত সময়ের ভিতরে রিটকারীদেরকে নিয়োগ প্রদান করেন নাই। এরপর আদালত মহাপরিচালককে তলব করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

প্রকাশের সময় : ০৪:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬