Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 9

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রথম দিনে ভোট দিয়েছেন দুই হাজার ৭৫৯ জন আইনজীবী। এ নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব অ্যাডভোকেট বোরহানউদ্দিন বলেন, আজ (বুধবার) প্রথম দিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দিনে ভোট দিয়েছেন দুই হাজার ৭৫৯ জন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে মো: আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেলের অন্য প্রার্থী হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মো: রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো: আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো: এলতুতমিশ সওদাগর অ্যানি, সহ-সাধারণ সম্পাদক মো: মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হেরা, অফিস সম্পাদক মো: আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো: সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিকুল ইসলাম শফিক।

সদস্য পদে এই প্যানেল থেকে লড়ছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো: আদনান রহমান, মো: নিজাম উদ্দিন, মো: নজরুল ইসলাম মামুন, মো: সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম নিশান।

অপরদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো: আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলের অন্য প্রার্থী হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মো: শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো: লুৎফর রহমান আজাদ, কোষাধ্যক্ষ মো: আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো: শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মো: শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো: আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

সদস্য পদে এই প্যানেলের প্রার্থীরা হলেন বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুবর্ণা, জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো: কাইয়ুম হোসেন নয়ন, মো: মহসিন রেজা, মো: ওমর ফারুক, মো: শাহ আলম, মো: ইউনূস এবং মোশাররফ হোসেন। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশের সময় : ১১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬