Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভেঙে গেছে যাত্রীর চারটি দাঁত নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়ে দুদকের চিঠি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার: হুইপ দুলু

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 22

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তার বিরুদ্ধে আগেও একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

প্রকাশের সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬