গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 32
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আইভী বর্তমানে ১০টি মামলায় জামিনে রয়েছেন। তবে নতুন দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
Tag :




















