Dhaka ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা জরিমানা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 27

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আক্কাস আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরপুর হঠাৎপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে অভিযান চালিয়ে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. হাসান আলী (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি মৃত হাফিজুর রহমানের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

এছাড়াও পৃথক আরেক অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪২, তারিখ: ২৬ এপ্রিল ২০২৬) এবং জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬