Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 372

কোটালীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

জাহাঙ্গীর হোসেন প্রয়াত ইউপি সদস্য মোহাম্মদ আলী গাজীর ছেলে। তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান, মা, তিন ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি কোটালীপাড়ার মাঝবাড়ি ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল ৮টায় ফেরধরা স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ

প্রকাশের সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬