Dhaka ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়ে দুদকের চিঠি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার: হুইপ দুলু রাজবাড়ীতে কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার একই পরিবারের ৩ সদস্যকে মৃত্যুদণ্ড ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাবার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের যেভাবে হত্যা করা হয় রাজস্ব কর্মকর্তা বুলেটকে

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 23

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানা নাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ কুমার দাস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ এবং সাংবাদিক নয়ন খন্দকার।

বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬