Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়লো কুমির, দেখতে উৎসুক জনতার ভিড় পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভেঙে গেছে যাত্রীর চারটি দাঁত নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়ে দুদকের চিঠি

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 24

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানা নাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ কুমার দাস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ এবং সাংবাদিক নয়ন খন্দকার।

বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬