Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 11

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের হলরুমে শতবর্ষ উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিক্ষার্থী মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ কমিটির সদস্য, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। স্বাগত বক্তব্য দেন সুধাংশু শেখর বাচ্চু বাবু।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কৃতি ফুটবলার সালাউদ্দিন আহমেদ, হাজী আব্দুল জব্বার, শিক্ষক প্রান্তিক দাস তুর্যসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মির্জা মাসুদ সালেহ এবং গীতা পাঠ করেন পীযুষ কান্তি রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষার মান উন্নয়নে এর অবদানের কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা

প্রকাশের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬